মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 28-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হারানো ৬৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

রাজবাড়ীতে হারানো মোবাইল ফোন উদ্ধারে বড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। জেলার পাঁচটি থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।
তিনি জানান, রাজবাড়ী জেলা পুলিশের এলআইসি (LIC) শাখার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া মোবাইলের সংখ্যা থানাভিত্তিক হলো:
রাজবাড়ী সদর থানার ৩৩টি, গোয়ালন্দ ঘাট থানার ২টি,
পাংশা মডেল থানার ১১টি, কালুখালী থানার ৫টি, বালিয়াকান্দি থানার ১৫টি। মোট মোবাইল ফোন: ৬৬টি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সাইবার অপরাধ দমন ও সাধারণ মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। এলআইসি শাখা নিয়মিতভাবে মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ নানা প্রযুক্তিভিত্তিক অপরাধ প্রতিরোধে কাজ করছে।”
মোবাইল ফিরে পাওয়া অনেকেই আবেগাপ্লুত হয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, “আমরা ভাবিনি মোবাইল ফোন ফিরে পাব। পুলিশের প্রতি আমাদের আস্থা অনেক বেড়ে গেছে।”
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের জনবান্ধব কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

1

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

2

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

3

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

4

ঝিনাইদহের কালীগঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম

5

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

6

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

7

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

8

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

9

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

10

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

11

শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিনী সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে

12

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

13

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

14

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

15

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

16

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

17

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

18

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

19

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

20