মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে চিহ্নিত সন্ত্রাসী ইনসান গ্রেফতার: হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি

রাজবাড়ী শহরের আতঙ্ক ও চিহ্নিত সন্ত্রাসী মোঃ আশরাফুল হক ইনসান ওরফে ইনসান শেখ (৩০)–কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা ও মুকুল ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।


পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ২৩ মার্চ বিকেল ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চরনারায়নপুর কালীতলা এলাকায় জনৈক জাহিদের বাড়ির সামনে সন্ত্রাসী ইনসান শেখ ভিকটিম নাহিদ ইসলাম (২৫)-কে ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করে। আঘাত ভিকটিমের ডান হাতের কনিষ্ঠ আঙুল ও কনুইয়ে লেগে গুরুতর জখম হয়। আহত অবস্থায় ভিকটিমকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা (নং-৩৩, তারিখ: ২৯/০৩/২০২৫) রুজু করা হয়। মামলায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলামের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজবাড়ী শহরের গোদারবাজার এলাকা থেকে ইনসান শেখকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইনসান শেখ তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ জানায়, চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

1

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

2

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

3

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

4

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

5

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

6

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

7

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

8

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

9

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

10

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের

11

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

12

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

13

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

14

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

15

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

16

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

17

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

18

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

19

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

20