রাজিবুল ইসলাম।।
নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদ হাসান কাঞ্চন মিয়া আওয়ামীগের সাবেক পদদারী নেতা সহ বিভিন্ন অভিযোগ এনে কিছুদিন আগে উনার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। যুব অধিকার পরিষদের সভাপতির বিরুদ্ধে এই সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই যুব অধিকার পরিষদের কমিটিতে আসার পড়ে একটি সংঘবদ্ধ কুচক্রী মহল আমি এবং আমার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি মিথ্যাচার, ষড়যন্ত্র মূলক, প্রোবাগণ্ডা মূলক তথ্য প্রকাশ করে যে আমরা আওয়ামিলীগের দোষর। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই আওয়ামী লীগ তথা তার কোন সহযোগী অঙ্গ সংগঠনের তালিকায় আমি বা আমার সহযোগী বা সাধারণ সম্পাদকের কোথাও নাম থাকে যদি তা প্রমাণ করতে পারে তাহলে আমরা সেই মিথ্যা অভিযোগ মেনে নিব। দুঃখের বিষয় তারা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদকের সাথে কয়েকটি ছবি প্রকাশ করে সোসাল মিডিয়ার মাধ্যমে। আপনারা যানেন বিগত আওয়ামীলীগ সরকার আমলে আমাদের সামাজিক কর্মকান্ডে অনেক সময় অনেক নেতাদের পাশে আমাদের যেতে হয়। শুধু আমি না এমন হাজারো লক্ষ মানুষ সামাজিক কর্মকান্ডের প্রয়োজনে আওয়ামিলীগ নেতৃত্বের কাছে যেতে হয়েছে। তাই এই না যে আমরা আওয়ামিলীগ রাজনীতির সাথে যুক্ত। এটা শুধু মাত্র আমাকে সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিত মিথ্যাচার যা আমাকে সামাজিক বা রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা। তাই আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি কোনদিন আওয়ামিলীগের পদ পদবির রাজনীতিতে জড়িত ছিলাম না। এমনকি আমার দ্বারাই ভিন্ন দল মতের কেউ কোন প্রকার বিদ্বেষ মূলক আচরণের শিকার হয়নি। আমি একজন সামাজিক ব্যক্তি।
মন্তব্য করুন