জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

মোঃ মনির হোসেন (পরাগ)
 

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ, আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে যমুনা লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। মাঝপথে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা সাকুরা পরিবহনের অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় যমুনা লাইন পরিবহনের চালক। এতে যমুনা পরিবহনটি সড়কের পাশের গাছের সঙ্গে থাক্কা লাগে। আহত হয় অন্তত যমুনা লাইন পরিবহনের ২০ যাত্রী। খবর পেয়ে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যমুনা লাইন পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সড়কে গাছ না থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

1

মাদারগঞ্জে বেপরোয়া গতির থাবা

2

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

3

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

4

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

5

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

6

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

7

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

9

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

10

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

11

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

12

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

13

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

14

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

15

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

16

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

17

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

18

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

19

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

20