জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ


মো. শাহজাহান ফকির

১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল সংসদীয় আসনে প্রার্থী বাছাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। রোববার (৪ঠা জানুয়ারি) ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের প্রার্থিতা অর্থাৎ মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট প্রার্থীদের নথিপত্র পর্যালোচনা করে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
এতে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী, জামায়েত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ফুলকপি প্রতীকের প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চাঁন, গণফোরামের উদীয়মান সূর্য্য প্রতীকের প্রার্থী লুৎফর বারী হামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সাইদুর রহমান এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী হাসমত মাহমুদ তারিক। অন্যদিকে, ভোটার তালিকায় অসংগতি ও ঋণ খেলাপির কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এমডি মামুন বিন আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ^ শর্মার মনোনয়ন পত্রে ভোটার তালিকা অসংগতি ছিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ড.এ. আর খান ও খেলাফত মজলিসের প্রার্থী শামছুল ইসলাম রহমানি ঋণ খেলাপির কারণে তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

1

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

2

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

3

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

4

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

5

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

6

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

7

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

8

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

9

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

10

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

11

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

12

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

13

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

14

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

15

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

16

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

17

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

18

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

19

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

20