জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Ali Hossain Rajon।।

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক যড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
১৫ জুলাই মঙ্গলবার বিকেলে শহরের কাশিনাথ রোড থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে শহরের এম সাইফুর রহমান সড়ক হয়ে কসুমভাগ পয়েন্টে এসে প্রতিবাদী পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদেও সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ও শাফিউল ইসলাম জুসেফ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: মাছুম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী।
বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আব্দুল হান্নান, গাজী জাবেদ, আব্দুল মুমিন, আমিরুল ইসলাম সাহেদ, নুরুল ইসলাম, দেলওয়ার আহমেদ, মনসুর আহমেদ, রুমান আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, কুলাউড়া উপজেলা আহবায়ক রেজাউল ইসলাম ভূঁইয়া খোকন, বড্লেখা উপজেলা আহ্বায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, কুলাউড়া পৌর সদস্য সচিব ইমন, জুড়ী উপজেলা আহ্বায়ক দিবাকর দাস, সদস্য সচিব সাইফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক বেলাল আহমেদ, সদস্য সচিব তৈয়ব আহমেদ, কমলগঞ্জ উপজেলা আহ্বায়ক জমির হোসেন, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিক আহমেদ, সুমন আচার্য্য, জুয়েল আহমেদ, রুয়েল আহমেদ, মফিজ আহমেদ, সামছুল ইসলাম, সেজিম আহমেদ, শেখ মহসিন, রাজনগর স্বেচ্ছাসেবকদলে কাওছার আহমেদ, সুহেল আহমদ। বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

1

লিটল ফ্লাওয়ার কেজি এন্ড হাইস্কুলে পুরস্কার বিতরণ ও আলোচনা সভ

2

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

3

ঝালকাঠি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

4

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

5

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

6

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

7

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

8

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

9

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

10

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

11

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

12

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

13

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

14

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

15

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

16

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

17

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

18

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

19

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

20