জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মোংলা উপজেলায় নিরাপদ সড়ক দিবস পালিত

শেখ তাইজুল ইসলাম, মোংলা বাগেরহাট 

 “নিরাপদ সড়ক চাই (নিসচা)” মোংলা উপজেলা শাখার উদ্যোগে মোংলা ফেরীঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাংবাদিক  অংশগ্রহণ করেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন  এবং সঞ্চালনা করেন উপজেলা কমিটির দপ্তর সম্পাদক অন্জন বিশ্বাস । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ সড়ক চাই নির্বাহী কমিটির উপদেষ্টা,মোঃ নুর আলম শেখ, সরদার আঃ হান্নান, সহ-সভাপতি আফরোজা হীরা,মাওলানা আব্দুর রউফ,সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাওলাদার (বাবু), সহ- সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন হাওলাদার, কমিটির কার্য নির্বাহী সদস্য মোঃ শাহাদাৎ, মোঃ কারিমুল ইসলাম, মোঃ মনির খান, মহীন্দ্রনাথ রায়, সুদিপ কুমার মন্ডল, মোঃ রাকিব হাওলাদার প্রমুখ।

 র‍্যালিটি ট্রলার ঘাট ও ভ্যানস্ট্যান্ড এলাকায় প্রদক্ষিণ করে। একই সাথে সরকলিপি প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়, অফিসা ইনচার্জ মংলা থানা এবং নৌবাহিনী কন্টিজেন্ট মংলা।

 অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং প্রত্যেক চালক, পথচারী ও নাগরিকের দায়িত্বশীল আচরণই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে।” বক্তারা আরও বলেন, “প্রতিদিন হাজারো প্রাণ ঝরে পড়ছে সড়কে অবহেলা ও বেপরোয়া গতির কারণে এবং আমাদের বাসস্ট্যান্ডে বাসের হেল্পাররা যাত্রীদের টানাটানি করে ও ট্রলার স্টান্ডে ভ্যান গাড়ি অতিরিক্ত ভাড়া নেওয়া এ থেকে সতর্ক ও সচেতন হতে হবে। আমাদের সবার সম্মিলিত উদ্যোগই পারে এই দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখতে।” অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা “পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়” এই শ্লোগান নিয়ে সকলের জন্য নিরাপদ সড়ক গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এই কর্মসূচির মাধ্যমে  মোংলা  উপজেলায় নিরাপদ সড়ক গঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মোংলা  উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন “নিরাপদ সড়ক চাই” নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

1

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

2

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

3

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

4

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

5

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

6

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

7

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

8

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

9

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

10

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

11

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

12

কুমিল্লার চান্দিনায় এলডিপি ও হাতাপাখার কর্মী সমর্থকদের মধ্যে

13

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

14

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

15

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

16

মডেল টাঙ্গাইল গড়ার লক্ষে মনোনয়নপত্র জমা দিলেন সুলতান সালাউদ্

17

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

18

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

19

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

20