জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

মুহাম্মদ সাইফুল ইসলাম
মা-মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে ৮ বছর বয়সি মেয়ে রাইছার মৃত্যু হয়েছে। তার মা, জান্নাতুল ফেরদৌস (৩২), বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে।

নিহত রাইছা (৮) উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। দুই ছেলে এক মেয়ের মাঝে রাইছা সবার ছোট। সে সদরের এক কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে। 

মহিম নামের একজন জানান, প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে স্কুলে বের হয় জান্নাতুল ফেরদৌস। পরে খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই, রাইছা মনি মারা গেছে। তার মা চিকিৎসাধীন।

জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার দাবি করেন, শাশুড়ির অত্যাচারের কারণে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস নাতনিকে নিয়ে খালে ঝাঁপ দিয়েছেন। তিনি এ ঘটনার জন্য মেয়ের শশুর বাড়ির লোকজনকে দায়ী করেন।

উদ্ধারকারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যান চালকের কাছে খবর পেয়ে পৌনে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. মুছার্রাত জানান, পরীক্ষা-নিরীক্ষার পর মেয়েটির মৃত্যুর বিষয় নিশ্চিত করা গেছে। তার মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আনোয়ারা সার্কেলে এএসপি সোহানুর রহমান সোহাগ বলেন, শিশুটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে, আর মাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

1

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

2

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

3

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

4

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

5

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

6

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

7

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

8

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

9

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

10

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

11

বিজয় দিবস উদযাপন

12

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

13

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

14

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

16

গোবিন্দগঞ্জে ত্যাগ-অবদান অবমূল্যায়নের প্রশ্ন

17

সিনেমার নোংরা পলিটিকস আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে: আমি

18

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

19

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

20