জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে

খাইরুল বাসার
মেহেরপুর


আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী। আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় মেহেরপুর শহিদ সামসুজ্জোহা পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গনে সমাবেশ হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপপি প্রদান করা হয়।


মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন , মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন, মেহেরপুর শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, মেহেরপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মোঃ খাইরুল বাসার, মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, সদর উপজেলার সেক্রেটারী ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, গাংনী উপজেলা আমির ডাঃ রবিউল ইসলাম, গাংনী উপজেলা সেক্রেটারী জাহাঙ্গীর আলম, গাংনী পৌর আমির আহসান আলী, মুজিবনগর উপজেলা আমীর ও মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাও. খানজাহান আলী, উপজেলা নায়েবে আমীর ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা ফিরাতুল ইসলামসহ জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীবৃন্দ। 


পরে জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের আগে জেলা জামায়াতের পক্ষ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতের লক্ষ্যে পাঁচ দফা দাবি পড়ে শোনানো হয়।


দাবিগুলো হলো, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচারের ব্যবস্থা, স্বৈরাচারপন্থী দলসমূহ, বিশেষ করে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

1

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

2

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

3

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

4

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

5

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

6

সরাইলে পুরোদমে পালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

7

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

9

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

10

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

11

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

12

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

13

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

14

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

15

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

16

রাজৈরে বিরোধপূর্ণ জমিতে ৭০টি গাছ কাটার অভিযোগ

17

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

18

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

19

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

20