জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে খৈয়াছড়া ঝরনায় পর্যটক-সিএনজি চালকদের সংঘর্ষ

এমদাদুল হক মুনতাসির


মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় সড়কে পর্যটকদের সাথে স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
‎
‎বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পর্যটকরা প্রায় ২০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
‎
‎সূত্রে জানা গেছে, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে একদল পর্যটক বাসে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসেন। মহাসড়ক থেকে ঝরনা সড়কে প্রবেশের সময় স্থানীয় সিএনজি চালকরা বাস প্রবেশে বাধা দিলে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে পর্যটক ও চালক উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
‎
‎আহত পর্যটক অমিত অভিযোগ করে বলেন, ‘বাস নিয়ে প্রবেশের সময় স্থানীয় অটোরিকশা চালকরা আমাদের ওপর চড়াও হন এবং লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হন।’ এই সময় তিনি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
‎
‎অন্যদিকে সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, ‘সড়কটি ছোট হওয়ায় আমরা বলেছিলাম বড় বাস ঝরনায় প্রবেশ করা যাবে না। কিন্তু তারা তা মানতে রাজি না হয়ে আমাদের ওপর হামলা চালায়।’
‎
‎তিনি জানান, সংঘর্ষে চালক হোরা মিয়া, গিয়াস উদ্দিন, ফখরুল, পাবেল, কামরুল, আরমানসহ কয়েকজন আহত হয়েছেন।
‎

‎মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘পর্যটকদের বাস ঝরনা সড়কে ঢোকার সময় সিএনজি চালকরা বাধা দিলে দুইপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

1

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

2

মহাদেবপুরে মোটরসাইকেল–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর

3

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

4

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

5

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

6

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

7

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

8

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

9

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

10

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

11

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

12

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

13

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

14

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

15

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

16

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

17

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

18

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

19

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

20