ইব্রাহিম বাদশা
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন কারাগারে

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে (৬৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) দুপুরে চট্টগ্রামের একটি আমলী আদালত এ আদেশ দেন।

এর আগে শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে মীরসরাই থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াস উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মীরসরাই-সীতাকুণ্ড সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মীরসরাই থানায় ৫টি এবং জোরারগঞ্জ থানায় ২টি নাশকতার মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর তাঁরা দেশে ফিরছিলেন। কিন্তু বিমান থেকে নামার পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

1

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

2

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

3

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

4

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

5

আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির কে 'সম্মান

6

মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারতে এম ইকবাল হোসেন

7

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

8

ওসমান হাদিকে বন্ধু সেজেই হত্যা করা হয়েছে

9

কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

10

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

11

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশো

12

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

13

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

14

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

15

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

16

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

17

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

18

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

19

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

20