জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগবাটোয়ারা, ২০ ঘণ্টা পর দাফন

মো. ফখর উদ্দিন।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ শতক জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মায়ের মরদেহ দাফনের আগে ২০ ঘণ্টা আটকে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত নারী আমেনা বেগম (৬৫) ওই গ্রামের মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে বেগমগঞ্জ উপজেলার মেয়ের স্বামীর বাড়িতে তিনি মারা যান। পরে মরদেহ দাফনের জন্য নিজ গ্রামের বাড়িতে আনা হলে সম্পত্তি নিয়ে বড় ছেলে নজিব উল্ল্যাহ ও ছোট ছেলে সাইফুল্লার মধ্যে বিরোধ দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে ছোট ছেলে সাইফুল্লাহকে বেশি সম্পত্তি রেজিস্ট্রি করে দেন আমেনা বেগম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর বিষয়টি নিয়ে তর্কবিতর্ক শুরু হয়, এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। ফলে মায়ের দাফন ২০ ঘণ্টা বিলম্বিত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। তার হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়। পরে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে আমেনা বেগমকে স্বামীর কবরের পাশে দাফন করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “দুই পক্ষের প্রাথমিক সমঝোতার পর মরদেহ দাফন সম্পন্ন হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে বৈঠক করে সম্পত্তি বিরোধের বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

1

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

2

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

3

নাসির নগরে অদৃশ্য কারণে অচল ধাতব মুদ্রা এক ও দুই টাকার কয়েন

4

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

5

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

6

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

7

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

8

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

9

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

10

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

11

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

12

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

13

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

14

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

15

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

16

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য

17

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নওগাঁ

18

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

19

পাঁচবিবিতে দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি

20