জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

আসন্ন গণভোটকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলায় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব আখতার জাহান সাথী। তিনি তার বক্তব্যে গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের সুযোগ পায়, যা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউএনও আখতার জাহান সাথী আরও বলেন, মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় ভূমিকা জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি সকল উপজেলা কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব ও অবস্থান থেকে সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে ইতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সভায় বিশেষভাবে ভোট সম্পর্কে জনগণকে বোঝানো এবং “হ্যাঁ ভোট” প্রদানের পক্ষে জনমত গঠনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জুলাই সনদের বিষয়ে জনগণকে অবহিত ও উদ্বুদ্ধ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক সভা, উঠান বৈঠক, আলোচনা সভা ও অন্যান্য কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলেন, গণভোট সফল করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করার পাশাপাশি সামাজিকভাবেও গণভোটের গুরুত্ব তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে গণভোটকে সামনে রেখে উপজেলা পর্যায়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়নভিত্তিক প্রচারণা কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে মান্দা উপজেলায় গণভোটকে ঘিরে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

1

যানজটে অতিষ্ঠ হবিগঞ্জ পৌরবাসী

2

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

3

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

4

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

5

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

6

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

7

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

8

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

9

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

10

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

11

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

12

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

13

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

14

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

15

দোয়ারাবাজারে ব্যবসায়ী দ্বন্দ্বে আহাদ হত্যাকান্ড সংঘটিত

16

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

17

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

18

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

19

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

20