জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান বিএনপির মনোনয়নপ্রাপ্ত

 হাবিবুর রহমান সুমন   

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার দুটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মাদারীপুর-১ (শিবচর) নির্বাচনী এলাকায় দলীয় মনোনয়ন পেয়েছেন নাদিরা মিঠু। আর মাদারীপুর-২ (সদর–রাজৈর) নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান।

রবিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মনোনয়ন ঘোষণার পর নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্বে জেলার দুই আসনেই নির্বাচন থাকবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

মনোনীত প্রার্থীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা মাঠে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা চালাবেন। শিগগিরই এলাকায় গণসংযোগ ও নির্বাচনী কর্মসূচি শুরু করার পরিকল্পনাও জানিয়েছেন তারা।

মনোনয়ন পাওয়ার খবরে নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে দু’জন প্রার্থীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
 

 

 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

1

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

2

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

3

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

4

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

5

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

6

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

7

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

8

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

9

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

10

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

11

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

12

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

13

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

14

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

15

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি

16

নাসিরনগরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিফাত সড়ক দুর্ঘটনায় মৃত্য

17

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

18

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

19

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

20