মাদারীপুর শিবচরে বধুবার (১৮ জুন ) রাতে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ দবির মুন্সি (৭০) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছে। শিবচর উপজেলা শিরুয়াইল ইউনিয়ন পশ্চিম কাকৈর মুন্সি বাড়ি সামনে এই ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায় যে,বুধবার রাতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা সাইড দিয়ে যাওয়ার সময় অপর প্রাস্ত মোটরসাইকেল এসে এলোমেলোভাবে চালালে দবির মুন্সি উপর ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত ও পায়ের আঘাত পেয়ে গুরুতর আহত হয়,পরে পরিবার ও এলাকাবাসীরা আহত দবির মুন্সিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।নিহত দবির মুন্সি শিবচর উপজেলা শিরুয়াইল ইউনিয়ন পশ্চিমকান্দি গ্রামের রুকাই মুন্সির ছেলে।
শিবচর থানা ইনচার্জ অফিসার রতন শেখ
জানায় এই ঘটনার চালিত মোটরসাইকেলের ব্যক্তির যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন