হাবিবুর রহমান সুমন : স্টাফ রিপোর্টার মাদারীপুর জেলা
মাদারীপুরে জাতীয় রিপোর্টারস ক্লাবের উদ্যোগে ফ্রান্স প্রবাসী আবুল কালাম আজাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী আবুল কালাম আজাদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি মোঃ তাজুল মাতুব্বর ও সম্মানিত উপদেষ্টা মোঃ মোস্তাক আহমেদ দৈনিক জনতার খবর এর মাদারীপুর জেলার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান সুমন
অনুষ্ঠানে জাতীয় রিপোর্টারস ক্লাব মাদারীপুর জেলার সদস্যবৃন্দ উপস্থিত থেকে অতিথিকে সম্মাননা জানিয়ে তাকে ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতা ও শুভকামনা জানান। সংবর্ধনা অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।