জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

মোঃ হেলাল উদ্দীন মহেশখালী 

দেশের গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত  মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
১২ জানুয়ারি সোমবার (আজ) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে এই আগুনের সূত্রপাত হয়।
এলাকার জনসাধারণ  জানান  বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে দাউ দাউ আগুন দেখা যায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পাশ্ববর্তী উপজেলা থেকেও একাধিক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকা লেলিহান শিখায় আলোকিত হয়ে ওঠে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কর্মরত দুটি বেসরকারি সূত্র জানিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ উৎপাদনের বয়লার বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে কেন্দ্রের ভেতরে সাধারণ প্রবেশাধিকার সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। মহেশখালী ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে এবং তিনিও বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহেশখালী স্টেশন জানিয়েছেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

1

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

2

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

3

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

4

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

5

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

6

রাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

7

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

8

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

9

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

10

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

11

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

12

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

13

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

14

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

15

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

16

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

17

সরিষাবাড়ীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

18

বগুড়া–৭ আসনে জামায়াত প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

19

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

20