জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাওলানা ভাসানীর মাজারের শ্রদ্ধা নিবেদন করলেন নুরুল হক নূর

রাসেল মাহমুদ
মাল্টিমিডিয়া রিপোর্টার

আজ ১৭ ই নভেম্বর ২০২৫ রোজ সোমবার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করতে টাঙ্গাইলের সন্তোশে  আসেন গত অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর। জনাব নুরুল হক নূর টাঙ্গাইলের জেলা কার্যালয়ে এসে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ শেষে কাগমারি কলেজ মাঠ থেকে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে ভাসানীর  মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পথসভায় তিনি বলেন ২০২১ সালে ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর মাজারে ফুল দিতে এসে আমরা রক্ত ঝরিয়েছিলাম, স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাকে এবং আমার নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা করে, আমাদেরকে রক্তাক্ত করে, সেদিন আমরা ফুল না দিয়েই চলে গিয়েছিলাম। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম এই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে হটিয়ে দেশকে মুক্ত করে আবারো টাঙ্গাইলের মাটিতে আসবো। তারই ধারাবাহিকতায় আজ আমার  এই টাঙ্গাইলে এসেছি।  আপনারা জানেন ২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, এদেশের ছাত্রসহ দেশের  আপামজনতা। দীর্ঘ ৪ বছর পর মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করতে  এসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনাদর্শ নিয়েও কথা বলেন। তিনি আরো বলেন এক দল খেয়ে গেছে, আরেক দলকে খাওয়ার সুযোগ করে দেয়ার কোন সুযোগ নেই। আপনাদের বিবেক বুদ্ধি আছে, আপনারা আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে একজন সৎ যোগ্য ব্যক্তিকে আগামী নির্বাচনে বিজয়ী করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

1

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

2

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

3

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

4

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

5

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

6

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

7

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

8

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

9

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

10

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

11

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

12

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

13

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

14

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

15

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

16

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

17

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

18

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

19

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

20