প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
মাওলানা ভাসানীর মাজারের শ্রদ্ধা নিবেদন করলেন নুরুল হক নূর

রাসেল মাহমুদ
মাল্টিমিডিয়া রিপোর্টার
আজ ১৭ ই নভেম্বর ২০২৫ রোজ সোমবার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করতে টাঙ্গাইলের সন্তোশে আসেন গত অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর। জনাব নুরুল হক নূর টাঙ্গাইলের জেলা কার্যালয়ে এসে নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ শেষে কাগমারি কলেজ মাঠ থেকে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পথসভায় তিনি বলেন ২০২১ সালে ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর মাজারে ফুল দিতে এসে আমরা রক্ত ঝরিয়েছিলাম, স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাকে এবং আমার নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা করে, আমাদেরকে রক্তাক্ত করে, সেদিন আমরা ফুল না দিয়েই চলে গিয়েছিলাম। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম এই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে হটিয়ে দেশকে মুক্ত করে আবারো টাঙ্গাইলের মাটিতে আসবো। তারই ধারাবাহিকতায় আজ আমার এই টাঙ্গাইলে এসেছি। আপনারা জানেন ২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, এদেশের ছাত্রসহ দেশের আপামজনতা। দীর্ঘ ৪ বছর পর মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনাদর্শ নিয়েও কথা বলেন। তিনি আরো বলেন এক দল খেয়ে গেছে, আরেক দলকে খাওয়ার সুযোগ করে দেয়ার কোন সুযোগ নেই। আপনাদের বিবেক বুদ্ধি আছে, আপনারা আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে একজন সৎ যোগ্য ব্যক্তিকে আগামী নির্বাচনে বিজয়ী করবেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।