মোঃ নুরুল ইসলাম।।
ঢাকার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা, নিহতদের মাগফিরাত এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সুস্থতা কামনায় ভোলার লালমোহনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) আসরের নামাজের পর পৌর শহরের মোল্লা জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বাবুল। তিনি বলেন, “মাইলস্টোন কলেজের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি সোহেল আজীজ শাহিন, পৌর বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, যুবদল নেতা কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, ফরহাদ হোসেনসহ মুসল্লিগণ।
মন্তব্য করুন