জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা


মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে রেস করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাকিব (২৬) ও ইয়াছিন (৩২) নামে দুই তরুণ প্রাণ হারিয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলই-টেলকি মাঝামাঝি বিমান ঘাঁটি সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রাকিব ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার তসলিম উদ্দিনের ছেলে। আর ইয়াছিন ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিমপাড়া এলাকার মোখলেছুর রহমান মুকুলের ছেলে।

দুর্ঘটনায় নিহত দুই তরুণের বন্ধু মাহফুজ জানান, তারা কয়েকজন বন্ধুসহ তিনটি মোটরসাইকেলে রসুলপুর বানারপাড়া এলাকায় ঘুরতে যান। সেখান থেকে মধুপুরে ফেরার পথে জলই এলাকায় পৌঁছালে রাকিবের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। তিনি বলেন, “কিছু বোঝার আগেই সব শেষ হয়ে যায়।”

অন্য বন্ধু মোমিনুর বলেন, “আমরা সামনে ছিলাম। হঠাৎ পেছন থেকে ভয়ংকর শব্দ শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি ওরা দু’জনই নিস্তেজ হয়ে পড়ে আছে। কোনোভাবেই মানতে পারছি না।”

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, ওই এলাকায় মোটরসাইকেল রেস ও বেপরোয়া গতিতে চলাচলের প্রবণতা বাড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

1

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

2

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

3

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

4

মানিকগঞ্জে দাম্পত্য কলহ: পরকীয়ার অভিযোগে স্বামীর অভিযোগ

5

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

6

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

7

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

8

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

9

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

10

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

11

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

12

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

13

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

14

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

15

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

16

সিরাজগঞ্জ এর তাড়াশে বিয়ের দাবিতে তরুনির ছেলের বাড়িতে অনশন

17

এয়োদশ সংসদ নির্বাচন বান্দরবানের দুর্গম ১১ কেন্দ্রে হেলিকপ্টা

18

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

19

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

20