জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

এম জিশান পারভেজ।


কোক স্টুডিও পাকিস্তানে ‘পাসুরি’ গেয়ে দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছেন সংগীতশিল্পী শে গিল। ইসলামাবাদে এক কনসার্টে গাইতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।

গত রোববার মঞ্চে গাইছিলেন তিনি, এর মধ্যে কনসার্টে ব্যবহৃত একটি ড্রোন তাঁর দিকে তেড়েফুঁড়ে আসে। শে গিলের হাতে গুরুতম জখম হয়েছে।

এক ইনস্টাগ্রাম পোস্টে ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেছেন শে গিল। তিনি লিখেছেন, ‘আমি পার্ক ভিউ সিটি ইসলামাবাদে পারফর্ম করছিলাম। সেখানে একটি ড্রোনের নিয়ন্ত্রণ একজন অপেশাদার ব্যক্তিকে দেওয়া হয়েছিল। ড্রোনটি খুব দ্রুতগতির ছিল এবং সোজা আমার দিকে চলে আসে। আমার হাত জখম হয়েছে।’

শে গিল জানান, তিনি টিটেনাসের ইনজেকশন নিয়েছেন। আপাতত ঠিক আছেন।
তিন দিনের পার্ক ভিউ সিটির গ্র্যান্ড কার্নিভ্যালে সাহির আলী বাগ্গা ও ফালাক শাব্বিরসহ আরও কয়েকজন জনপ্রিয় গায়ক গেয়েছেন।

২০২২ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত ‘পাসুরি’ গেয়ে প্রাদপ্রদীপের আলোয় আসেন শে গিল। এখন পর্যন্ত গানটি ইউটিউবে ৯৩ কোটির বেশিবার দেখেছেন দর্শক। কোক স্টুডিও পাকিস্তানের ইতিহাসে ইউটিউবে সবচেয়ে বেশি ‘ভিউ’ পেয়েছে ‘পাসুরি’।

‘পাসুরি’ গানে সাফল্য পাওয়ার পর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এই বছর ক্যারিয়ারের প্রথম একক গান প্রকাশ করেন শে গিল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

1

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

2

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

3

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

4

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

5

জামালপুরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলেছ

6

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

7

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

8

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

9

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

10

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

11

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

12

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

13

ডিএনসিতে রনি–আমেনার দাপট

14

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

15

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

16

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

17

নতুন বছরে রাবিপ্রবি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

18

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

19

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

20