জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভূমি জ্ঞান ছড়িয়ে দিতে কেরানীগঞ্জ রাজস্ব প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন

“নিয়মিত উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে পালিত হয়েছে ‘ভূমি সপ্তাহ’। এ উপলক্ষে সোমবার (২৬ মে) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল ভূমি-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ভূমি সেবার প্রচার ও জটিলতা নিরসনে উৎসাহ প্রদান।
অনুষ্ঠানে ভূমি-সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার আলোচনা উপস্থাপন করেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এবং দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা শেষে দুটি ভেন্যুতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ মডেল থানার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিবা আভা, দ্বিতীয় হন একই বিদ্যালয়ের শিক্ষার্থী উন্নত সাহা এবং তৃতীয় হন আটি পাচঁদোনা উচ্চ বিদ্যালয়ের আফরিন জাহান রিমা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার প্রতিযোগিতায় জিনজিরা পিএম পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিনটি পুরস্কারই জয় করেন। বিজয়ীরা হলেন মারজান বুশরা লিসাম, প্রতিভা হামজা যুক্তি এবং আয়েশা বিনতে তৌহিদ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জান্নাতুল মাওয়া এবং শেখ আব্দুল্লাহ আল মামুন।
ভূমি প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিশাম দেওয়ান মাধুর্য বলেন, “আমি বহু প্রতিযোগিতায় অংশ নিয়েছি, কিন্তু ভূমি-সংক্রান্ত এমন আয়োজন এই প্রথম। এখানে অংশ নিয়ে আমরা অনেক কিছু শিখেছি।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

1

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

2

কিশোর গ্যাং প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভ

3

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

4

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

5

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

6

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

7

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা

8

চবিতে নারী শিক্ষার্থীদের বহিষ্কার ও পলিটেকনিকের শিক্ষার্থীদে

9

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

10

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

11

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

12

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

13

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

14

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

15

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

16

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

17

হবিগঞ্জের হাওরে আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

18

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১২টি গরু লুট

19

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

20