আমখোলা ইউনিয়ন পরিষদের ৭ নং ৮ নং ও ৯ নং ওয়ার্ডের ভিজিডি কার্ডের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। ৯ নং ওয়ার্ডের এক বাসিন্দা অভিযোগ করে ভিজিডি কার্ডের জন্য তার কাছে টাকা চাওয়া হচ্ছে, তার কাছে জানতে হলো কিসের জন্য টাকা দরকার , তাকে বলা হয়েছে অফিসের খরচ দেওয়া লাগবে। ভিজিডি কার্ড কেন দেওয়া হচ্ছে? কাদের যাওয়া হচ্ছে এ বিষয়ে তারা কিছুই জানে না, সরকারি ভাবে তাদেরকে কেউ সচেতন করছে না। ভিজিডি কার্ড মূলত একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি যা অতি দরিদ্র দরিদ্র মহিলাদের খাদ্য নিরাপত্তা জন্য পরিচালিত হয় এই কর্মসূচি মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা এবং বিজিডি কার্ডের জন্য সরকারি কোন ফি নেই । স্থানীয় জনগণের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন সঠিক তদন্ত করে যারা পাওয়ার যোগ্য তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসে
মন্তব্য করুন