জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে দণ্ড ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তিন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারত। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার কলকাতা বাগদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস কারাভোগ করেন। দেশে ফেরত আসা তিনজন হলেন— মলি বেগম (৩৬), পিতা খোরশেদ আলম, গ্রাম পশ্চিম লক্ষ্মীপুর, থানা লক্ষ্মীপুর সদর, জেলা লক্ষ্মীপুর; মো. ইউসুফ আলী (৪৩), পিতা আব্দুল আজিজ, একই এলাকার বাসিন্দা এবং রোনা বেগম (৩২), পিতা ইউসুফ আলী, গ্রাম আলিনগর আমিন জুটমিল, থানা বাইজিদ, জেলা চট্টগ্রাম।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দালালের সহায়তায় তারা ২০২১ সালের ২১ মার্চ রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে সাজা ভোগ করেন।

আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করে। পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের বেসরকারি সংস্থার মাধ্যমে তাদের নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অদম্য নারীদের সংবর্ধনায় অনুপ্রেরণামুখর আয়োজন নান্দাইলে

1

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

2

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

3

সত্যি চুমু নাকি এআই

4

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

5

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

6

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

7

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

8

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

9

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

10

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

11

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

12

কুড়িগ্রামের চরাঞ্চল: শীতার্ত মানুষের পাশে জেলা চর উন্নয়ন কমি

13

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

14

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

15

তল্লাশির আগেই পালাল চালক

16

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

17

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

18

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

19

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

20