জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেপ্তার

মো.মেহেদী হাসান 
উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া উত্তরপাড়ায় পাকা সড়কে লরিচাপায় নিহত হওয়ার ১২ দিন পার হলেও পরিচয় মেলেনি দুই নারীর। এ দুর্ঘটনায় প্রাণ কোম্পানির দুধের লরি চালক আলাল মিয়া (৫৭), হেলপার লিমন আলীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী গুনাইগাছা প্রাণ হাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লরিচালকের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ও হেলপারের বাড়ি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলায়। শনিবার দুপুরে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

ওসি জানান, দুই নারী রাতের বেলায় পৌরসভার চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকার পাকা সড়কের পাশে ঘুমিয়ে ছিলেন। ভোরে প্রাণ কোম্পানির দুধের লরিচাপায় মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই ময়নাতদন্ত শেষে লাশ বেওয়ারিশ হিসেবে পাবনা আঞ্জুমান মুফিদুল ইসলামে দাফন করা হয়। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। দুধের লরিটি থানা হেফাজতে রাখা হয়েছে।

এরআগে ১৮ আগস্ট সকালে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া উত্তরপাড়া এলাকার পাকা সড়কের ওপর থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

1

শিবচরে জোবায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ

2

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

3

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

4

সুন্দরবন থেকে আট জেলে আটক

5

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

6

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

7

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

8

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

9

সরাইলে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মোশারফ

10

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

11

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

12

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

13

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

14

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

15

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

16

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

17

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

18

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

19

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

20