জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

মো.মেহেদী হাসান।।
সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় আজ শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ভাঙ্গুড়ায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩৭৬৪১শাইত্রিস হাজার ছয়শ একচল্লিশ জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
ভাঙ্গুড়া উপজেলার  ২২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে২৬৭৫৯শিক্ষার্থী সহ  ৬টি ইউনিয়ন পৌর এলাকায় ১২০কেন্দ্রে ১০৮৮২ জনকে  ,একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

আজ (রোববার, ১২ অক্টোবর) সকাল ১০ টায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা ।এসময়  উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.কামরুল ইসলাম ও সেকেন্দার আলী , উপজেলা কৃষি অফিসার মোছা.শারমিন জাহান, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হাবিবা খন্দকার ইভা, মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল হাকিম, স্বাস্থ্য কর্মকর্তা মো.আব্দুল করিম,মনি সহ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা  বলেন, ‘উপজেলার  প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। আজ শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ দিন চলমান থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

1

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

2

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

3

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

4

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

5

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

6

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

7

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

8

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

9

ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন

10

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

11

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

12

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও ৩ নেতার পদত্যাগ

13

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্

14

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

15

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

16

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

17

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

18

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

19

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

20