জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমিনুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

খ,ম,জায়েদ হোসেন 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর সংসদীয় আসন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী,জেলা মজলিসে শূরা সদস্য নাসির নগর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক এ. কে.এম. আমিনুল ইসলাম  মনোনয়ন ফরম আজ সংগ্রহ করেছেন।

আজ শনিবার(২৭ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক এ. কে.এম আমিনুল ইসলাম  বলেন, আমি নাসিরনগরবাসীকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানাই। দূর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস  ও মাদকমুক্ত  নাসিরনগর গড়ে তোলা এবং এ জনপদের অগ্রগতি, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ জনপদ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।তার ই অংশ হিসেবে আজ মনোনয়ন ফর্ম তোলা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরও আচরণবিধি লংঘন হচ্ছে প্রতিনিয়ত।অন্যান্য রাজনৈতিক দলের অনেক নির্বাচনী অফিস কার্যক্রম চালু রেখেছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি আরও বলেন, “এই আসনে আগে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা জনগণের প্রত্যাশিত কাজগুলো করতে পারেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলো করতে চাই। নাসিরনগর স্বাস্থ্য ও শিক্ষাখাতে মৌলিক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নাসিরনগর উপহার দিতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক আমীর সায়েদ আলী,উপজেলা সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম (খোকন),যুব বিভাগের সভাপতি কারী লুৎফর রহমান রমজান, অফিস সম্পাদক মুরাদ হোসেন চকদার,বুড়িশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আওয়াল পরশ, গোকর্ণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা কবির আহমদ, কুন্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মুনির হোসেন তালুকদার, ভলাকুট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবু গনি,গুনিয়াউক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজি লিয়াকত আলী, ফান্দাউক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাসুক মিয়া,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হামিম ইসলাম, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক জুনায়েদ হাসান, গোকর্ণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামরুল হাসান, কুন্ডা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও ঃতোফাজ্জল হক চৌধুরী, বুড়িশ্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ সাদেকুর রহমান, হুসেন মিয়া, প্রমুখ।

নির্বাচনকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে এলাকায় দলীয় কর্মসূচি ও প্রস্তুতি চোখে পড়ছে।

দলীয় নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই আসনে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে।”


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

1

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

2

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

3

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

4

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

5

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

6

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

7

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

8

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

9

কাজিপুরে ধানের শীষের পক্ষে সেলিম রেজার বিশাল মিছিল ও সমাবেশ

10

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

11

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

12

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

13

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

14

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

15

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

16

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

17

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

18

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

19

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

20