মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যাংকার্স এসোসিয়েশন সুনামগঞ্জের সভাপতি ও সোনালী ব্যাংক পিএলসির এজিএম মো. আজিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ।
এসময় বক্তব্য রাখেন কৃষি ব্যাংক পিএলসি সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, জনতা ব্যাংক সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) রনজিত লাল সোম, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার কমপ্লায়েন্স ব্যবস্থাপক আশরাফ হোসেন লিটন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত হামলাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, টাকা জমা দেবার সময় শৃঙ্খলা না মানায় কথা কাটাকাটির জের ধরে ব্যাংকের ক্যাশিয়ারের উপর হামলা ও ভল্টের চাবিসহ সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের ঘটনায় সুনামগঞ্জ ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় গত সোমবার সাড়ে তিন ঘণ্টা স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। ওইদিন সকালে শহরের স্টেশন রোডের নেজা প্লাজার নিচে ব্র্যাক ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো. বেলায়েত হোসনের উপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা নগদ ৮২ হাজার টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে পালিয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়
মন্তব্য করুন