জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে ওএমএস এর ১১ টন চাল উদ্ধার ডিলার সহ আটক ২

সাদ্দাম হোসাইন বেলকুচি প্রতিনিধিঃ



সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ হাজার ৬শ কেজি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় আশরাফ আলীর ভাই ইব্রাহিমকে আটক করা হয়ছে।

রোববার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়। আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।
পরে সোহাগপুর গরুর হাটে অভিযান চালিয়ে ডিলার মোঃ মনিরুল ইসলামকে আটক করা হয়েছে। মনিরুল ডিলারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল চালা সাতরাস্তা মোঃ দুলাল হোসেন এর বাড়ি থেকে ১৩৮০ কেজি চাল উদ্ধার করা হয়। 
আটককৃত মনিরুল ইসলাম বড়ধুল ইউনিয়ন মোঃ গোলজার হোসেনের ছেলে।

বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী  ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন মোঃ আশরাফ আলী। বড়ধুল ইউনিয়নের মনিরুল ইসলাম ডিলারের চাল কিনে গুদামজাত করে দুলাল হোসেন। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, যৌথ বাহিনী ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে খাদ্য বান্ধব কর্মসূচির মোট ১১ টন ৯শ ৮০ কেজি চাল জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ডিলার সহ ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও

1

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

2

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

3

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

4

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

5

পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগের পর বিএনপি ও জামায়াত সংঘর্ষ

6

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

7

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

8

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

9

হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিউমার্কেট এলাকায়

10

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

11

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

12

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

13

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

14

বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলার চর্চা, এটা কি আপনাদের প

15

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

16

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বহিষ্কা

17

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

18

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

19

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

20