জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

মিহির 

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড  বিএনপির উদ্যোগে কুরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল  ৬ নং ওয়ার্ড  বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গ্রেপ্তার ও কারাবাসসহ নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও কখনো দেশ ত্যাগ করেননি। রাষ্ট্র ও দলীয় রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক ও প্রভাবশালী।তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শোক ও সমবেদনা প্রকাশ করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।দোয়া ও শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সাইফুল্লাহ তারেক, খানজাহান আলী থানা বিএনপির সদস্য শেখ জিয়াউর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ খলিলুর রহমান, মোল্ল্যা লোকমান হোসেন, মোঃ শাহাজামাল, আঃ হক মোড়ল , মোঃ হারুন, মোঃ হাফিজুল ,মোঃ জামাল মোল্ল্যা, মোঃ জুয়েল হাছান, মোঃ দেলোয়ার হোসেন, মোল্ল্যা আমিরুল ইসলাম, মোঃ মুমিন,  মোঃ শফিক, মোঃ শরিফুল ,আরমান হোসেন ইমন, মোঃ রাহুল, মোঃ আবির আহম্মেদ, ইসমাইল, মোঃ তুহিন, রিয়াজুল ইসলাম, নাইম সহ ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইমামউদ্দীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

1

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

2

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

3

সাদুল্লাপুরে সুরুজ্জামান সরকারের বিশাল কর্মী সমাবেশ, জনসমুদ্

4

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

5

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

6

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

7

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

8

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

9

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

10

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

11

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

12

গণপ্রতিরক্ষার শক্তিশালী স্তম্ভ ভিডিপি সুবর্ণজয়ন্তীতে মহাপরি

13

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

14

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

15

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

16

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

17

নারী নির্যাতন প্রতিরোধে সরিষাবাড়ীতে দিনব্যাপী কর্মশালা

18

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

19

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

20