জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিসিএস প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে যুবক গ্রেপ্তার

মোঃ মশিউর রহমান।।

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে মহিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে।
জানা গেছে,  শুক্রবার অনুষ্ঠিত বিসিএস পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার  ছায়া তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বিষয়টি বুঝতে পেরে গাঁ ঢাকা দেয় অভিযুক্ত যুবক মহিবুল। 
পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন যোগে পার্বতীপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় মহিবুলের ট্রেন যাত্রার বিষয়টি জানতে পেয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা ট্রেনে থাকা রেল পুলিশের সহযোগিতায় তাকে শনাক্তের পর নিশ্চিত হয়। 
এর পর দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিরামপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে পার্বতীপুর জংশন রেল স্টেশনে তাকে নামিয়ে নেয়। মহিবুলের বাবা পেশায় একজন ফল ব্যবসায়ী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে ৩ নম্বর। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছিলেন সে। 
দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই আটক মহিবুলকে ডিএমপি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

1

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

2

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

3

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

4

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

5

বাউফলে একসঙ্গে সেই পাঁচ সন্তানের জন্ম দেওয়া মা-বাবা অ'ভাব-অন

6

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

7

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

8

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

9

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

10

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

11

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

12

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

13

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি রপ্তানী

14

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

15

পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের আলোকবর্তিকা আবদুল কাদির আর ন

16

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

17

মহাসচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান

18

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

19

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতব

20