জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি,রংপুর রেঞ্জ ও পুলিশ সুপার, রংপুর

 
মোছাদ্দেকুর রহমান 

১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি. জনাব ড.আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত , রেঞ্জ ডিআইজি অফিস, রংপুর মহোদয় পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা পরিদর্শন করেন।  রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় এসময় উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশ সুপার মহোদয় পরবর্তীতে বৈরাতিহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে  অতিরিক্ত ডিআইজি মহোদয় থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন, বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরবর্তীতে মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্স এর সাথে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন এ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সহ সংশ্লিষ্ট  থানার অফিসার ইনচার্জ, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও সকল অফিসার ও ফোর্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

1

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

2

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

3

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

4

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

5

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

6

কালাইয়ে ঋণ পরিশোধের প্রলোভনে ভারতে নিয়ে যুবকের কিডনি অপসারণ

7

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

8

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

9

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

10

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

11

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

12

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

13

‎ঘোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্

14

ইসলামী আন্দোলন (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই নেতা

15

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

16

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

17

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

18

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

19

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

20