প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 14, 2026 ইং
বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি,রংপুর রেঞ্জ ও পুলিশ সুপার, রংপুর

মোছাদ্দেকুর রহমান
১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি. জনাব ড.আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত , রেঞ্জ ডিআইজি অফিস, রংপুর মহোদয় পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা পরিদর্শন করেন। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় এসময় উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশ সুপার মহোদয় পরবর্তীতে বৈরাতিহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মহোদয় থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন, বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরবর্তীতে মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্স এর সাথে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন এ থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও সকল অফিসার ও ফোর্স।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।