জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গোয়ালন্দে আনন্দ র‍্যালী

সাইফুর রহমান পারভেজ 
গোয়ালন্দ উপজেলা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার (০১ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে গোয়ালন্দ পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ র‌্যালী জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. আসলাম মিয়া। তিনি বলেন, ছাত্রজনতার আন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বর্তমানে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন। পৃথিবীর ইতিহাসে কোনো দেশের প্রধানমন্ত্রী ৩০০ এমপি-সহ দেশ ছেড়ে পালিয়েছে এমন নজির নেই। এ ঘটনাই প্রমাণ করে তিনি হত্যা, গুম, খুন ও দমন-পীড়নের দায় থেকে বাঁচতেই পালিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে কবর রচনা করে গেছেন শেখ হাসিনা। কিন্তু জনগণ আর তা মেনে নেবে না। আগামী নির্বাচনে জনগণ ভোটের অধিকার ফিরিয়ে আনবেই।

সমাবেশে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন আপনারা কি নির্বাচন চান? সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে হাত তুলে নির্বাচনের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

এ্যাড. মো. আসলাম মিয়া দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, দেশে পরিবর্তন আসবেই। মানুষ পরিবর্তন চায়। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নির্দেশে রাজবাড়ী-১ আসনেও ইনশাআল্লাহ পরিবর্তন হবে।

এ-সময় র‍্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাঈদ মন্ডল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সবুজ সরদার, পৌর ছাত্রদলের সভাপতি মো. আজিম ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

1

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

2

কালকিনিতে দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্র নিহ

3

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

4

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

5

আমার নির্মাণে আমি

6

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

7

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

8

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

9

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

10

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

11

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

12

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

13

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

14

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

15

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

16

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

17

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

18

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

19

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

20