অরবিন্দ রায়
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বারি পরিদর্শনে এনডিসি প্রতিনিধি দলের গবেষণার সন্তোষ প্রকাশ

গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন ন্যাশনানাল ডিফেন্স কলেজের ( এনডিসি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল । সোমবার ১৪১ জনের  প্রতিনিধি দলে
  এনডিসির ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা/কর্মচারীগণ অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলটি সকালে  বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছালে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ও পরিচালকবৃন্দ তাদের আন্তরিকভাবে স্বাগত জানান।
মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায়  বারির গঠন, গবেষণা কর্মকাণ্ড, কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত  ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. আব্দুর রশীদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান।
মতবিনিময় শেষে প্রতিনিধি দল বারির বিভিন্ন  গবেষণাগার, প্রযুক্তিগত উদ্ভাবনী ইউনিট এবং গবেষণা মাঠ ঘুরে দেখেন। তাঁরা বারির বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের জাত, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি নিয়ে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বারির চলমান গবেষণা কার্যক্রম, কৃষির উন্নয়নে অবদান এবং উদ্ভাবনী অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।  বারির বিজ্ঞানীদের গবেষণাকর্মে তারা আরও সাফল্য কামনা করেন।  ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন:

1

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

2

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

3

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

4

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

5

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

6

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

7

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

8

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

9

আশাশুনির ঐতিহ্যবাহী বড়দল বাজারের বেহাল দশা : দ্রুত সংস্কারের

10

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

11

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

12

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে কাহিল জনজীবন

13

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

14

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

15

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

16

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

17

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

18

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

19

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

20