জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টায় নৈহাটি এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

মুখলেছুর রহমান হীরা।।
নেত্রকোনার বারহাট্টা নৈহাটি বাজারে   মাদক,  জুয়া, ও সন্ত্রাসী কার্যক্রম  বন্ধে  মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত  হয়েছে।বৃহস্পতিবার ১৮  সেপ্টেম্বর  সকালে নৈহাটি বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা বিএনপির সহ সভাপতি কামাল হোসেন মেম্বার,চিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন ভুট্টো, চিরাম গ্রামের জাহাঙ্গীর হোসেন,প্রধান শিক্ষক জসিম উদ্দিন, নৈহাটি গ্রামের মানিক শেখ,বাখড়া গ্রামের যুবদল নেতা রাজন সহ  স্কুল কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন ৫  নং চিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  শীর্ষ সন্ত্রাসী উজ্জল শেখ আওয়ামী ফ্যাসিস্টদের পূনর্বাসন করছে।উজ্জল শেখ এলাকায় মাদক,জুয়া,নারী কেলেংকারী সহ এমন কোন কাজ নেই যে সে করেনা।সে এলাকায় জুয়ার বোর্ড বসায়।তাই আমরা এলাকাবাসীরা সবাই এই সন্ত্রাসী উজ্জল শেখের হাত থেকে মুক্তির দাবী আজ একত্রিত হয়েছি।আমরা এলাকাবাসী উজ্জল শেখকে বিএনপির কমিটি থেকে বহিষ্কার চাই।

বারহাট্টা উপজেলা বিএনপির সহ সভাপতি কামাল মেম্বার জানান উজ্জল শেখ একজন প্রতিষ্ঠিত জুয়াচোর। সে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে  মানববন্ধন করায়।আমি সম্পূর্ণ নির্দোষ। যত অপকর্মের মূল হোতা হল এই উজ্জল শেখ।আমার মূল দাবী হল যদি আমি অপরাধী হই তাহলে আমার বিচার কর হোক।অর্থাৎ কে মূল অপরাধী সেটা তদন্ত করে বের করা হোক।আমরা যারা এলাকায় থাকি তাদের না জানার কথা না কে মূল অপরাধী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

1

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

2

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

3

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

4

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

5

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

6

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

7

মহাসচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান

8

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

9

লাউয়াছড়া জাতীয় উদ্যান

10

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

11

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

12

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

13

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

14

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

15

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

16

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

17

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

18

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

19

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা

20