জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানের লামায় ৪ জনের বিরুদ্ধে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অভিযোগ দায়ের

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান 



বান্দরবান জেলার লামা উপজেলাধীন ৫ নং সরই ইউনিয়নে রাজনৈতিক প্রভাব দেখিয় বালু উত্তোলনে বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় একটি চক্র। এ ব্যাপারে প্রতিকার চেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন সরই ইউনিয়ন ৩ নং ওয়ার্ড হাবিবুর রহমান পাড়ার বাসিন্দা স্থানীয় কৃষক আব্দুল গফুর। 

অভিযোগে প্রকাশ, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মহল রাজনৈতিক প্রভাব বিস্তার করে ডলুখাল, পলুখাল ইত্যাদি বিভিন্ন খাল ছড়া থেকে নির্বিচারে ড্রেজার মেশিন লাগিয়ে রাতদিন বালু উত্তোলন করে চলছেন। এর ফলে স্থানীয়দের ফসলি জমির ক্ষতিসাধন হচ্ছে। 

রোববার (১২ অক্টোবর) লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে প্রতিকার আবেদন করেছেন। আবেদনে প্রকাশ, কৃষক আব্দুল গফুরের নিজ নামীয় হোল্ডিংভুক্ত জায়গা থেকে কোনো বাঁধা তোয়াক্কা না করে অবৈধভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। 

অবৈধভাবে বালু উত্তোলনকারীরা হচ্ছে, ১) মো: ইউনুছ, পিতা নুরুল আলম, সাং- বাজার পাড়া, ০৪নং ওয়ার্ড, ২) খোরশেদ আলম, পিতা: হাবিবুর রহমান, সাং- হাবিবুর রহমান পাড়া, ০৩নং ওয়ার্ড, ৩) মাহমুদ মিয়া, পিতা- শহর মুল্লুক, সাং- ছলম পাড়া, ০৩নং ওয়ার্ড, ৪) মো: সেলিম, পিতা: আহমদ আলী (মেম্বার), সাং- হাছনা পাড়া, ০১নং ওয়ার্ড, ৫নং সরই ইউনিয়ন, লামা, বান্দরবান পার্বত্য জেলা। 

অভিযুক্ত  সেলিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে জানান, 'আমি কোনো বালু উত্তোলন করি না। পলুখালের পাশে ইতিপূর্বে প্রশাসন থেকে কিছু বালু নিলামে ক্রয় করেছে, সরকারি কার্যাদেশে সেখান থেকে বালু পরিবহন করছি।' 

সে আরো জানান, 'আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য মহল বিশেষ আমার বিরুদ্ধে মনগড়া, মিথ্যা মানহানিকর অভিযোগ করিয়েছে। আমি এই মিথ্যা অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানাই।'

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন অভিযোগটি আমলে নিয়েছেন এবং তদন্তপূর্বক আইনি ব্যাবস্থা নেয়ার আশ্বাস দেন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

1

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাক

2

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

3

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

4

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

5

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

6

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

7

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

8

এএফএডি কর্তৃক চিলমারীতে মাল্টিপারপাস ক্যাশ বিতরণ

9

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

10

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

11

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

12

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

13

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

14

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

15

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

16

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

17

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

18

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

19

নকল সাংবাদিক ও ডিবি'র পাঁকা ধানে মই দিলো জেলা গোয়েন্দা শাখা

20