মাহমুদুল হাসান।।
বানারীপাড়া থানার চাখার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুব ও ক্রীড়া বিভাগ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। সমাজকল্যাণমূলক এ উদ্যোগে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
স্থানীয়রা জানান, “জামায়াতে ইসলামী ও যুব জামাত দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণে ইতিবাচক কার্যক্রম চালিয়ে আসছে। আজকের এই উদ্যোগ প্রমাণ করে তারা শুধু রাজনৈতিক সংগঠন নয়, বরং মানবিক দায়িত্বশীলতার প্রতীকও।”
আয়োজকরা বলেন, “আমরা সমাজের কল্যাণে কাজ করছি। ইনশাআল্লাহ, আগামীকাল ন্যায় ও ইনসাফের পক্ষে ইতিহাস গড়ব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সভাপতি সহিদুল ইসলাম চাখারি, যুব বিষয়ক সম্পাদক আরাফা আর ইসলাম, যুব সভাপতি তারেক হোসেন, যুব সেক্রেটারি হাফেজ সাইদুল ইসলাম এবং যুব সহসেক্রেটারি জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলে মিলেই এ কার্যক্রমকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
এলাকাবাসী মনে করছেন, জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ জামায়াতে ইসলামী ও যুব জামাতকে মানুষের আরও কাছে নিয়ে যাচ্ছে। তারা শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সচেতন মহলের প্রত্যাশা, ভবিষ্যতেও জামায়াতে ইসলামী ও যুব জামাতের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।
মন্তব্য করুন