জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত

 মোহাম্মদ গোলাম মোস্তফা  

জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইউনিয়নের আলেম-ওলামাদের নিয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) বাট্টাজোড় নতুন বাজারে এক বর্ণাঢ্য উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাট্টাজোড় এলাকার বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশিগঞ্জ–দেওয়ানগঞ্জ আসনে মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী
বিশেষ অতিথি ছিলেন বকশিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল আরমান

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন—
বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম,
মাওলানা আবুল কালাম আজাদ,
হাফেজ শরাফত হোসেন,
ফরহাদ হাসান রানা,
এবং আরও অনেকে।

বক্তারা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী রাজনীতির গুরুত্ব, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, ধার্মিক ও সৎ নেতৃত্ব ছাড়া সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় না।

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা আলেম সমাজকে ঐক্যবদ্ধ থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি দ্বীনি চেতনা জাগ্রত করে মুসলিম উম্মাহর উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্ব দেন।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও উপস্থিত সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

1

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

2

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

3

আমাদের কাজ চুরি করা নয়

4

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

5

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

6

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

7

ঢাকা-৫ আসনে জামায়াত জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

8

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

9

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

10

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

11

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

12

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

13

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

14

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

15

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

16

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

17

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

18

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

19

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

20