জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুর গৃহবধূর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার

এম এ আবুল কালাম।।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শাহিনুর আক্তার নামে (২৬) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাতটার দিকে উপজেলার সদর থানার পশ্চিম পাশে মোল্লাবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। 

নিহতের পরিবার জানায়, নয় বছর আগে উপজেলার সদরের আলীপুর  গ্রামের মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে তার প্রথম বিবাহ হয়। ওই সংসারে তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের এক বছর পর  উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয়বার মাসুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহিনুর আক্তার তার প্রবাসী স্বামী মাসুদ মিয়াকে নিয়ে পৌর শহরের থানার পশ্চিম পাশের এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচ তলায় ভাড়া বাসায় থাকতেন। রাতে বাসার অন্য ভাড়াটিয়া শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে রুম থেকে দুর্গন্ধ পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তালা ভেঙ্গে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কারণ বা হত্যাকারী কে জানা যায়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

1

ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা

2

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

3

বগুড়ায় ১২'টি থানার অফিসার ইনচার্জদের নামের তালিকা প্রকাশ

4

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

5

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

6

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

7

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

8

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

9

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

10

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাংশায় বিএনপির বিশাল র‌্যালি ও সম

11

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

12

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

13

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

14

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

15

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

16

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

17

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

18

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

19

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

20