জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ নাছির উদ্দিন 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  
আজ বৃহস্পতিবার (২৭ শে নবেম্বর) দুপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা এ আয়োজনে অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। 

তিনি বলেন, “বেগম জিয়া সুস্থ হলেই আগামী নির্বাচনের গতিপথ আরও সুদৃঢ় হবে। তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ছাড়া এদেশে প্রকৃত গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। তাই আমরা সবাই প্রাণভরে তার জন্য দোয়া করছি মহান আল্লাহ তা'আলা যেন সুস্থতা দান করেন।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সহ–আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র  সহ–সভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াসিম উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাবিল হোসেন,শ্রমিক নেতা সজিবুর রহমান সজিব সহ আরও অনেকে।

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের গণতন্ত্রের পথ সুগম এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে বক্তারা বলেন, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তার সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধা

1

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

2

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

3

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

4

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

5

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

6

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

7

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

8

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

9

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

10

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

11

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

12

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

13

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

14

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

15

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

16

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

17

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

18

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

19

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

20