জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঘায় দু’টি বিদেশী পিস্তল ও ম্যাগজিন-গুলি সহ যুবক আটক

রাজশাহীর বাঘায় দু’টি বিদেশী পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি-সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নামে নয়ন হোসেন। তার বাড়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, সোমবার সকাল ১১ টায় রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় বিভিন্ন গাড়ী তল্লাশীর জন্য পুলিশের চেকপোষ্ট বসানো হয়। ঘটনার এক পর্যায় সকাল সাড়ে ১১ টার সময় একটি ব্যাগ-সহ ভ্যান যোগে ঐ রাস্তা দিয়ে পাশ্ববর্তী চারঘাট যাচ্ছিল নয়ন হোসেন(১৬) নামে এক যুবক। এ সময় পুলিশ সন্দেহ বসত: তার ব্যাগ তল্লালী করলে ফ্রিজে জমানো মাছের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানা অবস্থায় দুটি বিদেশী পিস্তাল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তখন ঐ যুবক দৌড়দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় লোকজন জানান, সোমবার সকাল ১১ টার দিকে বাঘা থানা পুলিশ উপজেলার চকছাতারী এলাকার জনৈক মামুনের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেলের কাগজ পত্র-সহ বিভিন্ন পরিবহন তল্লাশী করছিল। তখন ভ্যানযোগে চলমান এক যুবকের ব্যাগ তল্লাশী করতে গেলে বেরিয়ে আসে দুটি অবৈধ পিস্তল-সহ অন্যান্য সামগ্রী। যা আমরা স্বপ্নেও কল্পনা করিনি। লোকজন এ ঘটনায় পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ. ম. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে। আমরা ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

1

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

2

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

3

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

4

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

5

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

6

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

7

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর

8

জেলা প্রশাসকের হাসপাতাল পরিদর্শন ও নতুন ইউনিট উদ্বোধন

9

দিনাজপুরের কাহারোলে তৃতীয় লিঙ্গ হত্যা মামলার রহস্য উদঘাটন

10

কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল

11

যে রাতে আপনিও হয়ে উঠবেন নায়ক-নায়িকার জীবনের অংশ

12

ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতির দাবি ট্রাম্পের

13

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

14

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

15

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

16

শিবপুরে জাল সনদে চাকরি, তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল

17

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

18

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের

19

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

20