জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ'২৬ অনুষ্ঠিত

মোঃ ওয়াহেদ খান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে গোদাগাড়ী ও তানোর উপজেলার সাথীদের নিয়ে সাথী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মুর্তজা। তিনি তাঁর বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–১ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে সকল সাথীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন, “অধ্যাপক মুজিবুর রহমান একজন সাবেক সংসদ সদস্য, দক্ষ সংগঠক এবং বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি চাকরির মোহ ত্যাগ করে শিক্ষকতা ছেড়ে জননেতা হিসেবে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন।” তিনি তাঁর আদর্শিক দৃঢ়তা ও জনসম্পৃক্ত নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পশ্চিম শাখার সভাপতি রেজয়ানুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি আব্দুল মমিন।
সমাবেশে আগত সাথীরা সংগঠনের আদর্শিক দায়িত্ব পালনে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

1

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

2

চকরিয়ায় নতুন হাওয়া

3

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

4

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদ

5

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

6

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

7

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

8

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

9

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

10

নীলপদ্মের ঘ্রাণে বিষ

11

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

12

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের

13

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

14

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

15

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

16

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

17

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

18

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

19

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

20