জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনায় চাঞ্চল্যকর প্রতিবন্ধী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক প্রধান রিফাত গ্রেফতার

পলাশ হাওলাদার, স্টাফ রিপোর্টার:


পটুয়াখালীতে চাঞ্চল্যকর প্রতিবন্ধী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী মো. রিফাত (২১)–কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের আভিযানিক দল। স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার রিফাত বরগুনা সদর থানার হাজারবিঘা এলাকার নাসির উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে মামলার প্রধান পলাতক আসামি ছিলেন।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম একজন বাক প্রতিবন্ধী স্কুলছাত্রী। গত ২৯ মে ২০২৫ সকালে বিদ্যালয়ের সামনে ওৎ পেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে। অনেক খোঁজাখুঁজির পরও মেয়েকে না পেয়ে ভিকটিমের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। পরে ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষা করানো হলে ধর্ষণের প্রমাণ মেলে।

গ্রেফতারকৃত রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

1

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

2

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

3

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

4

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

5

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

6

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

7

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

8

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

9

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

10

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

11

পোরশায় সমাজ সেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝ

12

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

13

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

14

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

15

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

16

ডিএনসিতে রনি–আমেনার দাপট

17

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের

18

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

19

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

20