মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় গণপিটুনিতে এক অজ্ঞাত ডাকাত দলের সদস্য (৩৩) নিহত হয়েছে। 

গতকাল সোমবার (১৬ জুন) ভোরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ড সংলগ্ন জ্বালানী তেলের দোকান ‘আহাম্মেদ ট্রেডার্স’-এ ৬ সদস্যের একটি ডাকাত দল হামলা চালায়। তারা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে কর্মচারীদের মারধর করে। এসময় কর্মচারীদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। জনতা ধাওয়া দিয়ে দুইজনকে ধরে ফেলে এবং তাদের গণপিটুনি দেয়। এক ডাকাত কৌশলে পালিয়ে গেলেও অপরজন গুরুতর আহত হয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দোকান মালিক সোহান (৩০) ও কর্মচারী সানী (২৫)-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাটি ডাকাতি না কি চুরি তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত সিআইডির পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সার্ভার সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তার আঙুলের ছাপ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে, পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

1

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

2

বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া কেন দিতে হয়

3

নীলপদ্মের ঘ্রাণে বিষ

4

গলায় গামছা পেঁচিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘আত্মহত্যা’

5

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

6

১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফ

7

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

8

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

9

টাঙ্গাইলে কেক তৈরিতে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার

10

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

11

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

12

ত্রয়োদশ সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল

13

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

14

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

15

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

16

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

17

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

18

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

19

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

20