Mst: Meherun Nesa
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল গ্রেফতার

  

মোয়াজ উদ্দিন

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং র‌্যাব-৮, বরিশাল সদর কোম্পানি এর যৌথ অভিযানে ডাকাতী মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত মোঃ শহিদুল ইসলাম সোহেল মোল্লা (৩২) কে বরিশাল জেলার কোতয়ালী থানার ১৯নং ওয়ার্ডস্থ নতুন বাজার দারোগা বাড়ি বাবুল মঞ্জিল থেকে গ্রেফতার করা হয়।  

গত ১২/০৮/২০২৫ ইং তারিখ রাত অনুমানিক ১২.১০ মিনিটে চালক মোঃ আল-আমিন (৩৫), (মোবা-০১৬৪৮-১৫৯১৯৫) পিতা মোঃ জালাল ব্যাপারী, সাং বিক্রমপুর কামারগাঁও, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ, বর্তমান সাং লালবাগ শহীদ নগর, রোড নং-৩, থানা লালবাগ, ঢাকা একটি টাটা পিকআপ EX2, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪ নাম্বারের নীল হলুদ রংয়ের পিকআপ গাড়ী কেরানীগঞ্জ থানার বছিলা এলাকা থেকে ১,২০,০০০/- টাকার মালামাল (ফার্ণিচার) লোড করে গাইবান্ধা ও দিনাজপুরে পৌছানোর জন্য রওনা করে। পথিমধ্যে একই দিন ভোর সাড়ে ৪ টার সময় বগুড়া শাজাহানপুর উপজেলা ৪ নং আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কের ওভারপাস এর উপরে যাওয়া মাত্রই তিনটি প্রাইভেট গাড়ীতে অজ্ঞাতনামা লোকজন পুলিশের ব্যবহৃত লাল রংয়ের সিগন্যাল লাইট দিয়ে গাড়ী থামাতে বলে। তখন উক্ত পিকআপ গাড়ীর ড্রাইভার গাড়ী থামাইলে অজ্ঞাতনামা ১৪/১৫ জন ডাকাত ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। একপর্যায়ে ড্রাইভারকে স্টিয়ারিং এ বসে থাকা অবস্থায় ড্রাইভারের হাতে হাতকড়া পড়ায়। পরে পিকআপের ড্রাইভার ও হেলপারকে গাড়ী থেকে নামিয়ে ডাকাতদের প্রাইভেট কারে উঠাই গামছা দ্বারা চোঁখ ও হাত বেঁধে ফেলে। তারপর তাদেরকে নিয়ে ডাকাতরা প্রায় ৩০ মিনিট গাড়ী চালোনা করেইং ১২/০৮/২০২৫ তারিখ ভোর ০৫.০০ ঘটিকায় বগুড়া সদর উপজেলার ২ নং বাইপাসে ঘুনিয়াতলা নামক স্থানে রাস্তার পার্শ্বে দুই বিল্ডিং এর মাঝখানে হাত ও চোঁখ বাঁধা অবস্থায় নীচু গর্তের মধ্য স্বজরে ধাক্কা দিয়ে ফেলে পিকআপ ও মালামাল (ফার্নিচার) নিয়ে চলে যায় এবং স্থানীয় লোকজন ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে। পরবর্তীতে বগুড়া শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেণ। মামলা নং-১৫ তারিখঃ ১৩/০৮/২০২৫ খ্রিঃ,ধারা-১৭০/১৭১/৩৯৫/৩৯৭/ পেনাল কোড-১৮৬০। সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ অজ্ঞাতনামা আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উল্লিখিত মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত মোঃ শহিদুল ইসলাম সোহেল মোল্লা (৩২) গ্রেফতার থেকে পরিত্রান পাওয়ার জন্য বরিশাল জেলার কোতয়ালী থানার ১৯নং ওয়ার্ডস্থ নতুন বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিক,নির্দেশনায়, গত শনিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং বরিশাল সদর কোম্পানি, র‌্যাব-৮ এর যৌথ অভিযানে বরিশাল জেলার কোতয়ালী থানার ১৯নং ওয়ার্ডস্থ নতুন বাজার দারোগা বাড়ি বাবুল মঞ্জিলে অভিযান পরিচালনা করে উল্লেখিত ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত মোঃ শহিদুল ইসলাম সোহেল মোল্লা (৩২), পিতা ইয়াছিন আলী মোল্লা, সাং ইছাপুর, পোঃ ভাতশালা, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালকে ১ টি এ্যন্ড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল,সহ আটক করতে সক্ষম হয়। আটককৃত অভিযুক্ত ´কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

1

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

2

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

3

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

4

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

5

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

6

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

7

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

8

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

9

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

10

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

11

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

12

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

13

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

14

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

15

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

16

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

17

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

18

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

19

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

20