সেলিম হোসেনবগুড়া প্রতিনিধিবগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোলকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। ০৭/০৯/২০২৫ ইং বিকাল ৩ ঘটিকার অনুষ্ঠিত হয়, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মেজবাউল করিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বগুড়া ও আহবায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা হোসনা আফরোজ। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জেদান আল মুসা। পিপিএম পুলিশ সুপার বগুড়া। জনাব গোলাম মোঃ শাহনেওয়াজ। প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ বগুড়া । জনাব মাসুম আলী বেগ। প্রশাসক বগুড়া পৌরসভা বগুড়া সহ বগুড়া জেলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজকের খেলায় অংশগ্রহণ করেন দুপচাঁচিয়া উপজেলা বনাম সারিয়াকান্দি উপজেলা উক্ত খেলায় সারিয়াকান্দি উপজেলা কে ১/০ গোলে হারিয়ে দুপচাঁচিয়া উপজেলা জয়লাভ করে। আজকের খেলায় উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন বগুড়া সহ সারা বাংলাদেশে এরকম ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে কারণ যুবক ছেলেরা যাতে মাদক ছেড়ে মাঠে এসে খেলাধুলা করতে পারে তিনি আরো বলেন এরকম আয়োজনে তিনি মুগ্ধ হয়েছেন এবং ভবিষ্যতে আরো আয়োজনের জন্য উৎসাহ প্রদান করেন।
মন্তব্য করুন