জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার ধুনটে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

 শামীম হোসেন সাগর  

বগুড়ার ধুনটে রুমেল মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিক বিষপান করে মারা গেছেন। মথুরাপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমেল ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরে রুমেলের আচরণ ও চলাফেরায় অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। কাজে যেতেন না, পরিবারেও খুব একটা মিশতেন না। সোমবার দুপুরে সবাইকে অগোচরে তিনি বাড়িতে কীটনাশক জাতীয় বিষ পান করেন।

পরিবার বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রুমেলের মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অস্থিরতার কারণে রুমেল আত্মহত্যা করেছেন। পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

1

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

2

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

3

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

4

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

5

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

6

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

7

আজ মাদারীপুর মুক্ত দিবস

8

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

9

পাবনায় বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ আটক ৪

10

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

11

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলেন ভ

12

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

13

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

14

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

15

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দ

16

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

17

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

18

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

19

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

20