জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ করলো বাগান ইসলামিয়া আলিম মাদরাসা

আব্দুল্লাহ আল ফাহাদ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি



ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম বর্ষের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাগান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার এডহক কমিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পুরাতন শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শাহীনুর রহমান ও প্রভাষক আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক, চকরামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ওসমান গনি, ত্রিশাল থানার এসআই তারেক আহমেদ, বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইবনে খালেদ, মোহাম্মদপুর দাখিল মাদরাসার সুপার দিলরুবা মোমতাজী, নওপাড়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ সুজাত আলী, বাগান ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ আজহারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

1

জনগণের দ্বারে প্রশাসন: ইসলামপুরে ইউএনও’র মসজিদ ও শিক্ষা প্রত

2

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

3

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনে

4

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

5

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

6

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

7

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

8

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

9

নওগাঁর নিয়ামতপুরে চলছে সড়ক উন্নয়নের জোয়ার

10

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

11

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

12

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

13

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

14

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

15

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও বিশেষায়িত হাসপাতাল হবে : তারেক রহম

16

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

17

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

18

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

19

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

20